Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত জিম্বাবোয়েকে হারিয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে সিরিজ জিতল ২-০। ঈশান কিষানের ৮১ রানের ইনিংস ও বোলারদের দাপটে জয় নিশ্চিত। বিস্তারিত পড়ুন।

জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ জিতল ভারত
  • ২৫ জুলাই, ২০২৬ ২০:৩৯
Prefer us on Google

হারারে, ২৫ জুলাই: আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে-ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেয়নি ভারতীয় ব্যাটাররা। খুব কম সময়ের মধ্যেই অল আউট করে জয় ছিনিয়ে নেয় ভারত। ওপেনিংয়ে নেমে অভিষেক শর্মা ব্যর্থ হন। মাত্র ৮ রান করেই ফিরতে হয় তাঁকে। অন্যদিকে আগের ম্যাচে মতো বিধ্বংসী শুরু করেছিলেন সূর্যবংশী। কিন্তু ৯ বলে ২০ রান করে আউট হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেটের এই ওয়ান্ডার কিডের ভক্তরা কিছুটা হতাশ। তবে সেই হতাশা কাটিয়ে দেয় ঈশান কিষানের মারকাটারি ব্যাটিং মাত্র ৪৪ বলে ৮১ রান করে আউট হন ঈশান তার ইনিংস সাজানো ছিল নয়টি চার আর দুটো ছয়ে। এরপর ভারত দু'শোর গন্ডি পার করে তিলক ভর্মার দুরন্ত ব্যাটিংয়ের উপর ভর করে। তিলক অপরাজিত থেকে যান ২৯ বলে ৬০ রান করে। এছাড়া শ্রেয়স আইয়ার করেন ২৫। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ তোলে ভারত। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে, ২২১ রানের লক্ষ্য পূরণ করতে গিয়ে ধাক্কা খায় জিম্বাবোয়ে। তিন বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ভারতের দাপট আরও বাড়িয়ে দেন বোলাররা। প্রথমে যশ ঠাকুর ব্রায়ান বেনেটকে, পরের ওভারেই প্রিন্স যাদব মাত্র ১ রানে বেন কারানকে মাঠ থেকে ফিরিয়ে দেন। রবি বিষ্ণোইও নিজের প্রথম ওভারেই সাফল্য পান। ডিয়ন মায়ার্সকে ১২ রানে আউট করে জিম্বাবোয়ের ব্যাটিংয়ে আরও ধস নামান তিনি। এরপর প্রিন্স যাদব আরও বড় ধাক্কা দেন। অধিনায়ক সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়ে জিম্বাবোয়েকে ৫০ রানের আগেই চার উইকেটের ধাক্কা দেন তিনি।  মাঝের ওভারে রায়ান বার্লকে ২০ রানে ফেরান তিলক বর্মা। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ইভান্স। কিন্তু ১৯ রানে তাঁকে বোল্ড করেন অভিষেক শর্মা।  ব্যাট হাতে ব্যার্থ হলেও বলে চমকে দিলেন অভিষেক শর্মা। ২.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এই ভারতীয় অলরাউন্ডার। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় জিম্বাবোয়ে। অবশেষে জয়ের শিরোপা ওঠে ভারতের হাতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ