Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত

দাপটের সঙ্গে জিতল ভারত। আজ, বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের কারারা ওভালে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে জিতেছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

কুইন্সল্যান্ড, ৬ নভেম্বর: দাপটের সঙ্গে জিতল ভারত। আজ, বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের কারারা ওভালে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে জিতেছে টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে ছাপ না ফেলতে পারলেও দুরন্ত বোলিং করে অজিদের ১১৯ অলআউট করে দিয়েছেন সূর্যকুমাররা। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। শুরুটা ভালো করেন ভারতের অভিষেক শর্মা ও শুভমান গিল। তবে ছয় মারতে গিয়েই ক্যাচ তুলে দেন অভিষেক (২৮)। তারপরেই ব্যাটিং বিপর্যয় শুরু হয় ভারতের। একা শুভমান গিল করেন ৪৬ রান। শেষে বিধ্বংসী ব্যাটিং করে দলের স্কোর ১৬৭ রানে পৌঁছে দেন অক্ষর প্যাটেল। তিনি ১১ বলে ২১ রান করেন।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ভালো বল করেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। তাঁরা দু’জনেই পান তিনটে করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে অজিরাও শুরুটা ভালো করে। তাঁদের অধিনায়ক মিচেল মার্শ করেন ৩০, ম্যাথু শর্ট ২৫ রান করেন। তারপরেই বুমরাহ, অর্শদীপ, ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের দাপটে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ম্যাক্সওয়েল, টিম ডেভিড, জল ইংলিশরা এদিন ফ্লপ। ভারতের হয়ে সেরা বোলিং করেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেন তিনটি উইকেট। শিবম দুবে ও অক্ষর প্যাটেলের ঝুলিতে গিয়েছে দুটি করে উইকেট। অজিদের হারিয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তবে এদিন ফের শুভমান গিলদের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। সামনের বছরেই টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের এই হতশ্রী ফিল্ডিং নিয়ে সমালোচনা চলছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ