Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনূর্ধ্ব-১৯ স্যাফ চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ স্যাফ চ্যাম্পিয়ন ভারত
  • ১৯ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশকে টাই-ব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৯ স্যাফ কাপ চ্যাম্পিয়ন ভারত। গোটা টুর্নামেন্টে আগাগোড়া দাপট দেখিয়েছে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। রবিবার মেগা ফাইনালেও শুরুতে এগিয়ে যায় ভারত। ফ্রি-কিক থেকে জাল কাঁপান সিঙ্গামায়ুম সামি (১-০) । এরপর প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক সুরজ সিংয়ের ভুলে গোল হজম করতে হয়। ৬১ মিনিটে জটলার মধ্য থেকে গোল শোধ বাংলাদেশের জয় আমেদের (১-১)। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল দাঁড়ায় ১-১। অতিরিক্ত সময় না থাকায় সরাসরি টাই-ব্রেকারে যায় ম্যাচ। এক্ষেত্রে নায়ক ভারতীয় গোলরক্ষক সুরজ। ভুল শুধরে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান তিনি। ৪-৩ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ