Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন হুমকির মুখে ভারত, ১০০% ‘শাস্তি’ শুল্ক’ বিলে সই মোদির ‘বন্ধু’ ট্রাম্পের!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ ছাড় পেল না ভারত! রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ১০০ শতাংশ শুল্ক চাপানোর বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে বিলটি আইনে পরিণত হল।

মার্কিন হুমকির মুখে ভারত, ১০০% ‘শাস্তি’ শুল্ক’ বিলে সই মোদির ‘বন্ধু’ ট্রাম্পের!
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ ছাড় পেল না ভারত! রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ১০০ শতাংশ শুল্ক চাপানোর বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে বিলটি আইনে পরিণত হল। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো দিন নয়াদিল্লির উপরে ‘শাস্তি শুল্কের’ নতুন খাঁড়া নেমে আসতে পারে। শুধু ভারত নয়, নতুন আইনে চাপে পড়ে গেল চীন, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও।

Advertisement

ইউক্রেন যুদ্ধের অজুহাত ও আইন

রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য ভারতের উপরে বহুদিন থেকে চাপ দিচ্ছে আমেরিকা। সম্প্রতি মার্কিন আইনসভা ‘কংগ্রেসে’ পাশ হয় ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিল। যেখানে রাশিয়ার তেল ও গ্যাসের আমদানিকারক শীর্ষ পাঁচ দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাম্পকে। এই পাঁচ দেশের মধ্যে অন্যতম ভারত ও চীন। এছাড়াও বিলটিতে রাশিয়ার নেতা ও আধিকারিকদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এর আওতায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধিরও ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। বিলটি আইনে পরিণত হওয়ায় ৩০ দিনের মধ্যে ভারতীয় পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেল ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের হাতে বিপুল ক্ষমতা ঘিরে আশঙ্কা

এই আইন ঘিরে মার্কিন মুলুকে বিতর্কের ঝড়ও উঠেছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের একাংশের আশঙ্কা, এই বিলের মাধ্যমে ব্যাপক নতুন শুল্ক আরোপের ক্ষমতা পেয়ে যাবেন প্রেসিডেন্ট। যা তিনি নিজের ইচ্ছামতো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। অতীতে এমন ঘটনা যে ঘটেছে, তাও মনে করিয়ে দিয়েছেন এই সমস্ত রাজনীতিবিদরা।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ