Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

থানার সামনে অভব্যতা, পুলিশকে হেনস্তা

থানার বাইরে চিৎকার, অভব্যতা। প্রতিবাদ করলে পুলিশের উপর চড়াও হয় তিনজন তরুণ-তরুণী। মহিলা কনস্টেবলকে মারধর, হেনস্তার অভিযোগে তাঁদের আটক করল সার্ভে পার্ক থানার পুলিশ।

থানার সামনে অভব্যতা, পুলিশকে হেনস্তা
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থানার বাইরে চিৎকার, অভব্যতা। প্রতিবাদ করলে পুলিশের উপর চড়াও হয় তিনজন তরুণ-তরুণী। মহিলা কনস্টেবলকে মারধর, হেনস্তার অভিযোগে তাঁদের আটক করল সার্ভে পার্ক থানার পুলিশ। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে। মহিলা কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে সার্ভে পার্ক থানা। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ দুই তরুণী ও এক তরুণ সার্ভে পার্ক থানার বাইরে রাস্তার উপর অভব্যতা করছিলেন। চিৎকার-চেঁচামেচি করছিলেন। পুলিশের দাবি, দুই তরুণীর নাম মৌমিতা নাইয়া ও অর্পিতা দে। তাঁদের সঙ্গে থাকা তরুণের নাম অরিত্র ঘোষ। চিৎকার এতটাই বেশি ছিল যে থানা থেকে পুলিশকর্মীরা বেরিয়ে আসতে বাধ্য হন। থানায় সেরেস্তার ডিউটিতে ছিলেন একজন মহিলা কনস্টেবল। তিনি তিনজনকে এলাকার শান্তি বজায় রাখার নির্দেশ দেন। শুধু তাই নয়, অশান্তি পাকানোর জন্য সচেতনও করেন। অভিযোগ, এরপরেই কর্তব্যরত মহিলা কনস্টেবলের সঙ্গে তর্ক জুড়ে দেন তরুণীরা। তাঁরা মহিলা পুলিশকর্মীকে মারধরও করেন। থানার আরও পুলিশকর্মী বেরিয়ে এলে তাঁদের অরিত্র হেনস্তা করেন বলে অভিযোগ। সেই দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকেই তাঁদের আটক করা হয়। এলাকার শান্তি বিঘ্ন ও সরকারি কর্মীর গায়ে হাত সহ একাধিক ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সার্ভে পার্ক থানা। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ