পণ্য পরিবহণ বৃদ্ধি
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) পণ্য পরিবহণ বৃদ্ধি করেছে। সাধারণ পণ্য ও কন্টেনার, উভয় ক্ষেত্রেই এই বৃদ্ধি হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরে। চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গতবারের এই সময়ের তুলনায় সাধারণ পণ্যে বৃদ্ধির হার ৫.১০ শতাংশ। পণ্য পরিবহণ ৩৮.৫৬২ মিলিয়ন টন থেকে বেড়ে ৪০.৫২৭ মিলিয়ন টন হয়েছে। হলদিয়াতে ২৯.৭৫২ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছে। যা আগের আর্থিক বছরের একই সময়কালে ছিল ২৮.২৫৯ মিলিয়ন টন। কলকাতায় তা ১০.৩০৩ মিলিয়ন টন ছিল। কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.৭৭৫ মিলিয়ন টন। কলকাতা ও হলদিয়া বন্দর মিলিয়ে কন্টেনার পরিবহণ বেড়েছে ৭.৯৮ শতাংশ। এসএমপির চেয়ারম্যন রথেন্দ্র রমণ জানিয়েছেন, বেসরকারি ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে পণ্য ওঠানো ও নামানো বৃদ্ধি হওয়ার ফলে ইতিবাচক প্রভাব পড়েছে। ডায়মন্ডহারবারে ভাসমান ক্রেন  চালু হওয়ায় বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এদিকে, হলদিয়া বন্দরে এই প্রথম আরব আমিরশাহির বন্দর থেকে দুই ধরনের চুনাপাথর এসেছে। 

Advertisement