Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইনভার্টার দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

ইনভার্টার দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার বিকেলে নাগরাকাটার হিলা চা বাগানের কাছে জিতি নদীতে ইনভার্টার দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাহুল মুণ্ডা (১৭)। বাড়ি লোয়ার হিলা ২ নম্বর লাইনে। এদিন রাহুল সহ তার তিন বন্ধু ইনভার্টার নিয়ে ভুটান সীমান্ত এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরার সময় রাহুল জলের মধ্যে পড়ে যায়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। 
Advertisement
হিলা চা বাগানের বাসিন্দা মুস্তাকিম মিয়াঁ বলেন, নদীতে অবৈধভাবে ইনভার্টার দিয়ে মাছ মারা বন্ধ করা উচিত। পুলিস জানিয়েছে, মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ