Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে ৫০ লক্ষ টাকায় এক কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন

অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তা। অবশেষে ৫০ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা কংক্রিটের করা হয়েছে।

অশোকনগরে ৫০ লক্ষ টাকায় এক কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তা। অবশেষে ৫০ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা কংক্রিটের করা হয়েছে। বৃহস্পতিবার সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, হাবড়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, জেলা পরিষদের সদস্য বৃন্দাবন ঘোষ, পঞ্চায়েত প্রধান রফিকুল হাসান মণ্ডল প্রমুখ।

Advertisement

হাবড়া ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। অল্প বৃষ্টিতেই কাদা হয়ে যেত সেটি। শুধু তাই নয় রাস্তায় তৈরি হয়েছিল বড় বড় গর্ত। এই নিয়ে প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের। এনিয়ে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় জেলা পরিষদে। তখন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে পথশ্রী ৩ প্রকল্পের আওতায় এক কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। এজন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ৫০ লক্ষ ৫৭ হাজার ৩৫৮ টাকা। এর ফলে কয়েকশো পরিবার উপকৃত হবে।
এ বিষয়ে বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও পথশ্রীর মাধ্যমে গ্রামীণ এলাকার রাস্তাঘাটের ঢালাও উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের আওতায় এক কিলোমিটার রাস্তা ঢালাই করা হল। ফলে স্বাচ্ছন্দ্যের সঙ্গেই মানুষ যাতায়াত করতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ