Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে মা ক্যান্টিনের উদ্বোধন, উপস্থিত পুরসভার চেয়ারম্যান

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের উদ্বোধন হল ময়নাগুড়িতে। আজ, শুক্রবার মা ক্যান্টিনের উদ্বোধন করেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী।

ময়নাগুড়িতে মা ক্যান্টিনের উদ্বোধন, উপস্থিত পুরসভার চেয়ারম্যান
  • ১ আগস্ট, ২০২৫ ২০:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের উদ্বোধন হল ময়নাগুড়িতে। আজ, শুক্রবার মা ক্যান্টিনের উদ্বোধন করেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়-সহ অন্যান্যরা।

Advertisement

জানা গিয়েছে, ময়নাগুড়ির আনন্দনগর পাড়ায় ঢোকার রাস্তাতেই তৈরি হয়েছে এই ক্যান্টিন। মনোজবাবু বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কুপন দেওয়া হবে। এরপর সেলফ হেলপ গ্রুপের কর্মীরা রান্না শুরু করবেন। ৫ টাকায় মিলবে আহার। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ