সংবাদদাতা, বেলদা: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল। শুধু তাই নয়, তাঁর মুখে কালি মাখিয়ে মাথায় ডিম ফাটানো হয় বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্টু রায় এক সময় নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন তাঁকে ঘিরে ‘চোর, চোর’ স্লোগান দেন কিছু মানুষ। অভিযোগ, সেই সময় ঘটে হেনস্তার ঘটনা। এই বিষয়ে কান্টু রায়ের প্রতিক্রিয়া মেলেনি। মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরাও।



