Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ ফাইনালে ব্যারেটোর দলের প্রতিপক্ষ রয়্যাল সিটি

বিতর্ক, উত্তেজনা, উন্মাদনার পথ ধরে ৪৫ দিনের যাত্রা শেষে চূড়ান্ত পর্বে উপস্থিত বেঙ্গল সুপার লিগ। রবিবার কল্যাণী স্টেডিয়ামে সৈয়দ রমনের জেএইচআর রয়্যাল সিটি এফসি’র মুখোমুখি হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।

আজ ফাইনালে ব্যারেটোর দলের প্রতিপক্ষ রয়্যাল সিটি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিতর্ক, উত্তেজনা, উন্মাদনার পথ ধরে ৪৫ দিনের যাত্রা শেষে চূড়ান্ত পর্বে উপস্থিত বেঙ্গল সুপার লিগ। রবিবার কল্যাণী স্টেডিয়ামে সৈয়দ রমনের জেএইচআর রয়্যাল সিটি এফসি’র মুখোমুখি হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। এই টুর্নামেন্টের দুই বিদেশি কোচের লড়াই। দুই দলই শেষ চারের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা নির্ণায়ক ম্যাচের যোগ্যতা অর্জন করেছে। প্রতিযোগিতার শুরু থেকে ধারাবাহিকতা দেখিয়েছে রয়্যাল সিটি ও ওয়ারিয়ার্স। অধিকাংশ সময়ে অবস্থান করেছে লিগ টেবিলের শীর্ষ দুই স্থানে। তাই ফাইনালে যে ‘কাঁটে কি টক্কর’ হবে তা আন্দাজ করাই যায়।

Advertisement

চলতি আসরে এর আগে দু’বার একে অপরের মুখোমুখি হয়েছে রয়্যাল সিটি এবং ওয়ারিয়র্স। কোনও ম্যাচেরই মীমাংসা হয়নি। প্রথম লেগে গোলশূন্য ড্র’এর পর দ্বিতীয় লেগের ফল ১-১। তবে রবিবার কল্যাণীর দখল কোন দল নেয় সেটাই দেখার। এক্ষেত্রে এগিয়ে রয়েছে হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি। গোলের ছন্দে রয়েছেন পাওলো। সেমি-ফাইনালের প্রথম লেগে তাঁর নামে রয়েছে হ্যাটট্রিক। এছাড়াও গোটা টুর্নামেন্টেই জালের দেখা পেয়েছেন তিনি। তবে খুব বেশি পিছিয়ে নেই সৈয়দ রমন ব্রিগেড। ফর্মে থাকা জোয়া,আমিলদের উপর আস্থা রেখে কাপ জয়ের স্বপ্ন দেখছে রয়্যাল সিটি।

কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ

শুরু বিকেল চারটেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ