Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

দেবজ্যোতির সুরে

‘কেয়ার অব এ জার্নি’ একটা বাচ্চা ছেলের তার বাবার খোঁজে গ্রাম থেকে শহরে আসার গল্প। সেই জার্নিতে আরও অনেক চরিত্রের সঙ্গে দেখা হয় তার। ছবির সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র।

দেবজ্যোতির সুরে
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘কেয়ার অব এ জার্নি’ একটা বাচ্চা ছেলের তার বাবার খোঁজে গ্রাম থেকে শহরে আসার গল্প। সেই জার্নিতে আরও অনেক চরিত্রের সঙ্গে দেখা হয় তার। ছবির সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র। ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কন্ঠে ‘আলো পথে শহর’ শোনা যাবে। রাপুর্ণা ভট্টাচার্যের কণ্ঠে এই গানের ফিমেল ভার্সনও রয়েছে। গানটি লিখেছেন রাজীব চক্রবর্তী। সঙ্গে রয়েছে দেবজ্যোতির সংযোজনও। ছবিতে আরও কয়েকটি গান গেয়েছেন পরাগ বরণ পাল। গ্রাম্য জীবনের নানা ছোটো, ছোটো মুহূর্তেরা গানে সেজে ওঠে। রূপঙ্কর বাগচী ও সোনাক্ষী করে গানে থাকবে ভালোবাসার ছোঁয়া। গান লিখেছেন তমঘ্ন চট্টোপাধ্যায়। গানের দৃশ্যায়নে কল্পলোকের কলকাতার টুকরো, টুকরো ছবি ভেসে ওঠে। এই ছবির পরিচালক প্রতীক সরকার, প্রযোজক  ময়ূখ দাস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ