নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাপ্তাহিক ছুটির দিনে হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আজ, রবিবার ১ নভেম্বর দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনে ৫০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের দাবি, নিয়মিত কারিগরি মেরামতি কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তাদের পরামর্শ, আজ ট্রেনের পরিবর্তে বিকল্প যানের মাধ্যমে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করুন। তবে প্রয়োজনীয় এই সংস্কার হয়ে গেলে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে। ট্রেনের গড় গতিবেগও বাড়বে। রেল সফর আরও মসৃণ হবে।
বাতিল ট্রেনগুলির নম্বর হল – হাওড়া থেকে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৩৬১, ৩৭৩৭৭, ৩৭৬১১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ এবং ৩৭৯১৭। ব্যান্ডেল থেকে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৬, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯। আরামবাগ থেকে ৩৭৩৬২, গোঘাট থেকে ৩৭৩৭৬।
পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪। মেমারি থেকে ৩৭৬৫২ এবং ৩৭৬৫৬। কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ এবং ৬৩০০৭। আজিমগঞ্জ থেকে ৫৩০১২। বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ এবং ৬৩৫৮৩। চণ্ডীপুর থেকে ৩৬০৩৪ এবং ৩৬০৩৬। রামপুরহাট থেকে ৬৩০০৮ এবং ৬৩৫৮৪।



