Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালেঝোলে

জুলাই মাসের ঝালেঝোলে প্রতিযোগিতায় বিজয়ী সুদেবী পাল। তাঁর কাজু-সর্ষে পাবদা রেসিপি জানুন এবং এই স্বাদে মুগ্ধ হন। বিস্তারিত পড়ুন।

ঝালেঝোলে
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জুলাই মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী সুদেবী পাল । সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

কাজু-সর্ষে পাবদা ভাপা

উপকরণ: পাবদা মাছ ৪টি, সানরাইজ মাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, কাঁচালংকা ৮টি, সর্ষের তেল ৪ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, কাজুবাদাম ১০টি, লংকা গুঁড়ো  চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, স্বাদমতো নুন, সামান্য চিনি।

প্রণালী: প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নুন ও সামান্য হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। অন্যদিকে সানরাইজ মাস্টার্ড পাউডার অল্প উষ্ণ গরম জলে এক চিমটে নুন দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে সর্ষের আসল ঝাঁজ ও সুবাস আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এরপর কাজুবাদাম ও ৪টি কাঁচালংকা একসঙ্গে মিহি করে বেটে নিন। একটি বড়ো পাত্রে ভেজানো সানরাইজ মাস্টার্ড পাউডার, কাজু-লংকার পেস্ট, ফেটানো টক দই, নুন, সামান্য হলুদ, লংকা গুঁড়ো, এক চিমটে চিনি এবং ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মশলা তৈরি করে নিন। এবার মাছের গায়ে এই মশলা আলতো করে মাখিয়ে দিন। একটি স্টিলের টিফিন কৌটোয় কিছুটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে মশলা মাখানো মাছ যোগ করুন। মশলার পাত্র ধোয়া জলও যোগ করে দিন। উপর থেকে ২ টেবিল চামচ সর্ষের তেল ও আরও ৪টি কাঁচালংকা দিয়ে কৌটোর মুখ শক্ত করে বন্ধ করুন। এয়ারটাইট পাত্রই ব্যবহার করা উচিত। একটি বড়ো কড়ায় জল ফোটাতে বসান। জলের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে মাছের কৌটো বসিয়ে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিন। ঢাকা খুলতেই সানরাইজ মাস্টার্ড পাউডারের ঝাঁজ, সর্ষের তেলের সুগন্ধ পাবেন। গরম গরম ভাতে মেখে খেলে এর স্বাদ অপূর্ব।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ