Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ মে পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার কোথাও কোথাও জোরালো ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর।

১৫ মে পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার কোথাও কোথাও জোরালো ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। আগামী ১৫ মে পর্যন্ত রাজ্যজুড়ে এভাবেই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়নি। তবে বেলা গড়াতেই বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়। কলকাতা লাগোয়া এলাকায় বিকালে কিছুটা বৃষ্টিও হয়। উত্তরবঙ্গের কালিম্পং জেলায় বজ্রমেঘ তৈরি হয় দুপুরের দিকে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে।
এদিকে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই সময়ে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। আপাতত আবহাওয়া দপ্তর সেরকম কোনো পূর্বাভাস দেয়নি। তবে দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ