Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএমএ: আইনি যুদ্ধের পথে রাজ্য ও ক্যালকাটা!

রাজ্য আইএমএর সঙ্গে এবার আইনি যুদ্ধে নামতে চলেছে কলকাতা আইএমএ। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা আইএমএ কর্তারা জানান, আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁরা রাজ্য আইএমএর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চলেছেন।

আইএমএ: আইনি যুদ্ধের  পথে রাজ্য ও ক্যালকাটা!
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য আইএমএর সঙ্গে এবার আইনি যুদ্ধে নামতে চলেছে কলকাতা আইএমএ। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা আইএমএ কর্তারা জানান, আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁরা রাজ্য আইএমএর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চলেছেন। পাশাপাশি কীভাবে আসন্ন রাজ্য আইএমএর নির্বাচন হবে, তার দিকনির্দেশ জানতে চিঠি পাঠানো হচ্ছে আইএমএ হেডকোয়াটার্সের কাছেও।
আইএমএ কলকাতার প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ পি কে নিমানি বলেন, বর্তমান রাজ্য সম্পাদক নিজের ইচ্ছানুসারে আইএমএর সংবিধান পরিবর্তন করেছেন। সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়নি সর্বভারতীয় আইএমএ। সে-কথা স্বীকার করে আবার ২০২৪ সালের ঢঙে নির্বাচন করা হবে বলে বলছেন। কীভাবে নির্বাচন হবে, শীঘ্রই জানতে চাইব হেড কোয়াটার্সের কাছে।
অন্যদিকে, আবার আমাদের নির্বাচনকে কেন্দ্র করে মামলার রায়ের অপব্যাখ্যা করেছেন তিনি। তাই প্রতিবাদ হবেই। আইএমএর রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন বলেন, কোনো সদস্যকে না জানিয়ে (নিজেও সদস্য হয়ে খবর পাইনি), এমনকি নিজের ব্রাঞ্চের প্রেসিডেন্টকেও না জানিয়ে চুপি চুপি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন ওরা।  একপ্রস্থ আইনি লড়াইয়েও হেরেছেন। তারপরও বড়ো বড়ো কথা। আবার আদালতে গেলে যান। আবারও সত্যের জয় হবে, এই আশা রাখি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ