Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন জস বাটলার

ইংল্যান্ডের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন জস বাটলার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তারপরই এই সিদ্ধান্তের কথা জানালেন বাটলার। আজ, শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। পর পর ব্যর্থতার জেরে এই সিন্ধান্ত বলে জানা গিয়েছে। তবে আগামী কাল, শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তিনি অধিনায়কত্ব করবেন। বাটলার জানিয়েছেন, “আগামী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই আদর্শ সময়।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছেও হারতে হয়েছে ইংল্যান্ডকে। এর জেরেই তারা গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। তাছাড়া শেষ ২১টি একদিনের ম্যাচে ১৫টিতেই হেরেছে ইংল্যান্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাটলার বলেন, “দল আমার নেতৃত্বে সাফল্য পায়নি।” বলাবাহুল্য, ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই অধিনায়কত্ব ছাড়লেন বাটলার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ