নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহেই পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ৩৮৪ স্লাইস আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নির্ভর সিটি স্ক্যান মেশিনের পরিষেবা। রবিবার এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পরিষেবা চালু হয়েছে ইংলিশবাজার শহরের সোনোস্ক্যান নার্সিংহোমে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেশিনের সাহায্যে হার্টের অ্যাঞ্জিওগ্রাফির পাশাপাশি জানা যাবে হৃদরোগের সম্ভাবনা। অ্যাঞ্জিওগ্রাফির সাহায্যে সহজেই করোনারি আর্টারি ডিজিজ (সিএডি) নির্ণয় করা যায়। এই মেশিনের সাহায্যে হার্টের অ্যাঞ্জিওগ্রাফি বা কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাফির গ্রহণযোগ্যতা সারা বিশ্বে স্বীকৃত।



