নিজস্ব প্রতিনিধি, মালদহ: আরও দু’জন চেয়ারম্যান-ইন-কাউন্সিল (সিআইসি) সদস্য পেল ইংলিশবাজার পুরসভা। ফলে সিআইসির সদস্য সংখ্যা বেড়ে হল পাঁচ। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, নাগরিক পরিষেবাকে আরও সম্প্রসারিত করতে রাজ্যসরকার এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পুরাতন মালদহ পুরসভাকেও নতুন করে তিনজন চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য নিযুক্ত করার নির্দেশ দিল পুর ও নগরোন্নয়ন দপ্তর।
Advertisement
ইংলিশবাজার পুরসভায় নতুন দুই চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য হিসেবে নিযুক্ত করা হয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্ধ্যা দাস এবং ৭ নম্বর কাউন্সিলার সুব্রত সরকারকে। শুক্রবার বিকেলে পুরসভার কনফারেন্স হলে সদ্য নির্বাচিত দুই সিআইসি সদস্য শপথ নেন। তবে তাঁদের দায়িত্বে পুরসভার কোন কোন বিভাগ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এজন্য রাজ্য সরকারের অনুমোদন চেয়ে আবেদন জানানো হয়েছে বলে খবর পুরসভা সূত্রে খবর।
সন্ধ্যা দাস ইংলিশবাজার পুরসভার সবথেকে প্রবীণ কাউন্সিলার। সুব্রতও পুরনো কাউন্সিলার। দুই প্রবীণ কাউন্সিলারকে সিআইসিতে এনে চমক দিল পুরসভা। এতদিন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গায়েত্রী ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভময় বসু এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক সাহা সিআইসি ছিলেন। গায়েত্রীর হাতে মিউটেশন বিভাগ রয়েছে। শুভময়ের হাতে শহরের ১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড এবং অশোকের হাতে ১৫ থেকে ২৯ নম্বর ওয়ার্ডের কনজারভেন্সি বিভাগের দায়িত্ব রয়েছে।
পুরাতন মালদহ পুরসভাকেও নতুন করে তিনজন সিআইসির অনুমোদন দিল রাজ্য। পুরাতন মালদহ রাজ্যের ‘ডি’ ক্যাটাগরির পুরসভা। এখানে চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদ থাকলেও এতদিন এখানে কোনও চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য ছিলেন না। স্ট্যান্ডিং কমিটি গঠন করে সেখানে পুরসভা তার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত। সেই সিদ্ধান্তই বিওসির সম্মতিতে পাশ হত। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ শুক্রবার বলেন, ‘ডি’ ক্যাটাগরির পুরসভাতে সিআইসি থাকে না। এবার তিনজন সিআইসি সদস্য রাখার নির্দেশ এসেছে। পুরসভা সূত্রে খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহে বোর্ড মিটিং ডাকা হবে। সেখানে তিনজন কাউন্সিলারকে সিআইসি করা হবে। তাঁদের হাতে পুরসভার কোন কোন দপ্তর থাকবে, তা বোর্ড মিটিংয়েই চূড়ান্ত হবে।