Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা  

ইংলিশবাজারে ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারে অনুষ্ঠিত হল মালদহ ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা। রবিবার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাণিজ্যিক অধিবেশন। যেখানে জেলার প্রায় ৬০০ ডিস্ট্রিবিউশন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মালদহ জেলা ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, বর্তমানে ই-কমার্সের ধাক্কায় ডিস্ট্রিবিউশন সহ ছোট বড় সমস্ত ব্যবসায়ীরা বিশাল ক্ষতির সম্মুখীন। গত দু’বছরে জেলার ১০০ ডিস্ট্রিবিউটরস ডিস্ট্রিবিউশন ট্রেড থেকে হারিয়ে গিয়েছে। রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। তাই এদিনের সভা থেকে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ডিস্ট্রিবিউশন ট্রেডকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান ব্যবসায়ীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ