সংবাদদাতা, মালদহ: কলকাতা ও হাওড়ায় পরপর বহুতল আবাসন হেলে পড়ার ঘটনার পরে সতর্ক ইংলিশবাজার পুরসভা। কিন্তু তা সত্ত্বেও উদ্বেগ রয়েছে একাধিক আবাসনের বাসিন্দাদের মধ্যে। যাঁরা নির্মীয়মাণ আবাসনে ইতিমধ্যেই ফ্ল্যাট বুকিং করেছেন, তাঁদের অনেকে আশঙ্কার মধ্যে রয়েছেন। তাঁরা প্রোমোটারদের কাছে প্রশ্নও করছেন নির্মীয়মাণ ফ্ল্যাটের মান নিয়ে। তবে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য, আমরা সতর্ক রয়েছি। কড়া নজরও রাখা হচ্ছে বহুতল আবাসনের প্ল্যানিং ও তার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, নিয়মিত শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাই। তখন নির্মীয়মাণ ফ্ল্যাটগুলিও দেখে নিই। তাছাড়াও পুরসভার আবাসন প্ল্যানিং ও ছাড়পত্র দেওয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক করা হয়েছে। বেআইনি কোনও কাজ করলে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে।
Advertisement
মালদহ শহরের বিভিন্ন জায়গায় এখন সময়ের নিয়মেই তৈরি হচ্ছে একের পর এক বহুতল আবাসন। বড় রাস্তার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও আবাসন তৈরির প্রবণতা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, মালদহ শহরের একাধিক গলির মধ্যেও তৈরি হচ্ছে বিশাল বিশাল বহুতল আবাসন।
কিন্তু কলকাতা ও হাওড়ায় সম্প্রতি আবাসন হেলে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে বাসিন্দা থেকে ক্রেতাদের মধ্যে।
মালদহ শহরে একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ক্রয়ের জন্য ইতিমধ্যে অগ্রিম অর্থ দিয়েছেন স্কুল শিক্ষিকা হুরা আমিন। তাঁর কথায়, নিতান্ত প্রয়োজনে এই আবাসন কিনতে হচ্ছে। কিন্তু কলকাতা ও হাওড়ায় পরপর কয়েকটি আবাসন হেলে পড়ার ঘটনা সামনে আসায় শঙ্কিত হয়ে পড়েছি। আবাসন তৈরির জন্য ব্যবহৃত নির্মাণ সামগ্রী সম্পর্কেও প্রোমোটারদের কাছে জানতে চেয়েছি।
মালদহ শহরে বহুতল আবাসন নির্মাণ ব্যবসায়ী অসিত কুমার পাল বলেন, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে দিয়ে পরিকল্পনা করে পুরসভার ছাড়পত্র নিয়েই বহুতল নির্মাণ করি। নির্মাণ সামগ্রীর গুণগত মানের সঙ্গে সমঝোতা করা হয় না। কিন্তু যাঁরা ফ্ল্যাট বুকিং করেছেন বা আমাদের কাছে কিনেছেন, তাঁরা সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তাঁরা কিছু বিষয় জানতেও চাইছেন। তাঁদের আশ্বস্ত করেছি। আমি নিজের তৈরি আবাসনেই বাস করি।