Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলামবাজারে মন্দিরে চুরি

ইলামবাজারে মন্দিরে চুরি
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: ইলামবাজারের নাচনসাহা গ্রামে মহাপ্রভু মন্দিরে চুরি ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে মন্দির খুলতে এসে বিষয়টি জানাজানি হয়। তারপরই ইলামবাজার থানার পুলিসকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে মহাপ্রভুর মন্দির থেকে সোনা-রুপোর গয়না, পিতল ও কাঁসার বাসনপত্র, প্রণামীর টাকা খোয়া গিয়েছে।  এদিন সকালে মন্দিরের পুরোহিত এসে তালাগুলি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপরই চুরির ঘটনা জানাজানি হয়। মন্দির কমিটির সহ সম্পাদক বিকাশ ঘোষ বলেন, সোনার টিপ, বালা, রুপোর মুকুট সহ বেশকিছু সামগ্রী চুরি হয়েছে। আমরা পুলিসকে জানিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ