Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলামবাজার জঙ্গল লাগোয়া ১৫টি বুথ নিয়ে নতুন পঞ্চায়েতের আশা

ইলামবাজার জঙ্গল লাগোয়া ১৫টি বুথ নিয়ে নতুন পঞ্চায়েতের আশা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: পঞ্চায়েত অফিস যেতে আর ইলামবাজারের বিশাল জঙ্গল পেরতে হবে না। জঙ্গল সংলগ্ন ১২টি বুথ নিয়ে নতুন পঞ্চায়েত গঠন হবে। রবিবার তৃণমূলের কর্মী সম্মেলনে বনাঞ্চলের বাসিন্দাদের এমনই আশার কথা শোনালেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ঘরোয়াভাবে প্রচার শুরু করেছে তৃণমূল। সেখানে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে প্রতিটি মঞ্চে হাজির থাকছেন অনুব্রত।‌ এদিন তাঁর বার্তায় অত্যন্ত উচ্ছ্বসিত জঙ্গল লাগোয়ার এলাকার বাসিন্দারা।
Advertisement
প্রসঙ্গত, ইলামবাজার জঙ্গলের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার। চওড়া কমবেশি পাঁচ কিলোমিটার। জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে গোপালনগর, কামারপাড়া, হালসিডাঙা, দ্বারোন্দা, রামনগর, শ্রীচন্দ্রপুর, সাহেবডাঙা, ঊষারডিহি, বনভিলা, ঊষর, রাঙাবাঁধ ও মুর্গাবুনি গ্রাম। এই বুথগুলির বাসিন্দাদের জঙ্গল পেরিয়ে পঞ্চায়েতে যেতে হয়। তাদের ভোগান্তি কমাতে নতুন পঞ্চায়েত করার কথা ঘোষণা করেন অনুব্রত। ইলামবাজারের বনভিলা আয়োজিত এদিনের কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ইলামবাজারের ব্লক সভাপতি ফজলুর রহমান, স্থানীয় নেতা দুলাল রায় সহ অন্যান্যরা। ‌এদিন অনুব্রত বলেন, ‘ইলামবাজার ৩০টি বুথ নিয়ে একটি পঞ্চায়েত। গ্রামবাসীদের জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয়। তাই জঙ্গলের ১২টি ও আরও তিনটি মোট ১৫টি বুথ নিয়ে নতুন পঞ্চায়েত করার জন্য জেলাশাসকে বলব। এরপর ২০২৬ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী ৮৬টা প্রকল্প করেছে। এমন কোনও বাড়ি নেই, যারা প্রকল্পের সুবিধা পায়নি। তাহলে কেন দিদির ভোটের কলসি ভর্তি হবে না? মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, তাই মুখ্যমন্ত্রীর ভোটের কলসি ভর্তি করতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ