Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলামবাজারে ১১৫ কেজি গাঁজা উদ্ধার

ইলামবাজারে ১১৫ কেজি গাঁজা উদ্ধার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল ইলামবাজার থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে ইলামবাজারের বনেরপুকুর এলাকা থেকে ১১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ‌এঘটনায় একটি গাড়ি সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বীরভূম জেলায় বারবার গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা পুলিস উদ্বিগ্ন। এর পিছনে একটি বড় পাচারচক্র রয়েছে বলে পুলিস তদন্তে জানতে পেরেছে। অভিযুক্তদের বুধবার সিউড়ির বিশেষ আদালতে তোলা হবে। পুলিস জানিয়েছে, কলকাতা থেকে দুর্গাপুর হয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা বীরভূমে আনা হচ্ছিল। এদিন পুলিস ইলামবাজারের বনেরপুকুরে পাচারকারীদের ধরার অপেক্ষায় ওঁত পেতেছিল। গাঁজা বোঝাই গাড়িটি আসতেই সেটি আটক করে দু’জনকে হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের গাড়ি থেকে ১১৫কেজি গাঁজা উদ্ধার হয়।
Advertisement
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, কলকাতায় এই পাচারকারীদের একটি বড় চক্র রয়েছে। তারা মূলত কলকাতা, মেদিনীপুর ও বীরভূমের বোলপুরে একযোগে কাজ করে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারে। অপরজন বীরভূমের সদাইপুরের বাসিন্দা।
Advertisement
সম্পর্কিত সংবাদ