Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর শহরজুড়েই বেআইনি পার্কিং, যানজটে ক্ষুব্ধ বাসিন্দারা

অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু উল্টো চিত্র বারুইপুর শহরজুড়ে। বেআইনি পার্কিং চলছে রমরমিয়ে।

বারুইপুর শহরজুড়েই বেআইনি  পার্কিং, যানজটে ক্ষুব্ধ বাসিন্দারা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু উল্টো চিত্র বারুইপুর শহরজুড়ে। বেআইনি পার্কিং চলছে রমরমিয়ে। বাসিন্দাদের কথায়, যানজটের শহর বারুইপুর। খোদ বারুইপুর পুলিস জেলা সুপারের অফিসের সামনের রাস্তায় টোটো চলছে অবাধ গতিতে। যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, সমস্যা মেটাতে বারংবার লোক দেখানো প্রশাসনিক মিটিং হয়েছে। তবে কাজ কিছুই হয়নি। সব জেনে নির্বিকার পুলিসও। যদিও বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, সমস্যা মেটানোর চেষ্টা চলছে। 

Advertisement

বারুইপুর রেলগেটের কাছে স্টেশন রোডে রয়েছে মেয়েদের স্কুল। তার সামনেই অটো-টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলছেন চালকরা। এই স্টেশন রোডে অটো-টোটোর ভিড়ে মানুষ সঠিক সময়ে স্টেশনে পৌঁছতে পারছেন না। এমনকী রেল লাইনের উপর দাঁড়িয়েও যাত্রী তোলে অটো-টোটো। রেলগেট পেরিয়ে কালীতলা মোড়ের কাছেই যে যার মতো অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। কালীতলা মোড় থেকে বারুইপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলে দেখা যাবে, দোকানের সামনে দাঁড়িয়ে বাইক, অটো, টোটো। মানুষের হেঁটে যাওয়ার জায়গা মেলে না। বারুইপুর রেলগেট পার হয়ে হাসপাতালের দিকে এগলে দেখা যাবে, রাস্তার পাশে দোকানের সামনে সার দিয়ে বাইক রাখা হয়েছে। টোটোও দাঁড়িয়ে যাত্রী তুলছে। হাসপাতালের গেটের কাছে রাস্তার দু’ধারেই অটো-টোটো দাঁড় করিয়ে যাত্রী নামানো হচ্ছে। বারুইপুর থানার সামনে ফুটপাতের উপর রয়েছে অটো  স্ট্যান্ড। সেখানে না দাঁড়িয়ে তাঁরা রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছেন। থানাতে ঢোকার মুখ আটকে দাঁড়িয়ে থাকে অটো। শিবানী পীঠ থেকে শুরু করে পথের সাথীর কাছে গড়ে উঠেছে শপিংমল। সেখানে গাড়ি দাঁড় করানোর ফলে যানজট সৃষ্টি করছে। উড়ালপুলের উপরে কাছারি বাজারের মোড় পর্যন্ত দু’ধারেই গাড়ির লাইন। ভুক্তভোগী বাসিন্দারা বলেন, শাসকদলের নেতারা বেআইনি পার্কিংয়ে মদত দিচ্ছে। পুলিসকে মাসকারবারি দিয়ে যে যার মতো স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে। হাসপাতালে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে বেগ পেতে হয়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ