Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাস্টফুডের দোকানের আড়ালে অবৈধ মদের আসর, গ্রেপ্তার দোকান মালিক

ফাস্টফুডের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যাবসা চলছিল বলে অভিযোগ

ফাস্টফুডের দোকানের আড়ালে অবৈধ মদের আসর, গ্রেপ্তার দোকান মালিক
  • ১ আগস্ট, ২০২৬ ১৫:২৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ফাস্টফুডের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যাবসা চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই ব্যাবসার পর্দাফাঁস করল ময়নাগুড়ি থানার পুলিশ। এই অভিযানে মোট ২২টি দেশি মদের বোতল উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক শ্যামল রায়কে। ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দি এলাকার স্থানীয় বাসিন্দা অভিযুক্ত। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দিনের বেলায় ফাস্টফুডের দোকান চালালেও রাত হলেই সেখানে কার্যত অবৈধ মদের আড্ডায় পরিণত হত। প্লাস্টিকের গ্লাসে করে দেশি মদ বিক্রি করা হতো। অভিযুক্তদের থেকে জানা গিয়েছে, প্রতি গ্লাস ২০ টাকায় বিক্রি করা হত । বলতে গেলে গ্রামের মধ্যে একপ্রকার প্রায় বার খুলে ফেলেছিল অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই অবৈধ মদের ব্যাবসার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ