Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচারের আগেই হাড়োয়ায় গাড়ি থামিয়ে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র

বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপরাধীদের হাতে তুলে দেওয়ার আগেই বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার চার অস্ত্র ব্যবসায়ী। হাড়োয়া থেকে তাদের বৃহস্পতিবার রাতে পাকড়াও করা হয়।

পাচারের আগেই হাড়োয়ায় গাড়ি থামিয়ে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপরাধীদের হাতে তুলে দেওয়ার আগেই বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার চার অস্ত্র ব্যবসায়ী। হাড়োয়া থেকে তাদের বৃহস্পতিবার রাতে পাকড়াও করা হয়। ধৃতরা সকলেই হাড়োয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তল, দোনলা বন্দুক এবং কার্তুজ। এসটিএফের অফিসারদের কাছে খবর আসে, বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে হাড়োয়ার চার অস্ত্র কারবারি। তাদের কাছ থেকে ওই অস্ত্র কেনার কথা উত্তর ২৪ পরগনার একাধিক দুষ্কৃতীর। সেভেন এম এম পিস্তল বিক্রি হচ্ছে কুড়ি হাজার টাকায়। এমনকী, এই আগ্নেয়াস্ত্র বাংলাদেশেও যাচ্ছে। সীমান্তের ওপারে সেভেন এমএম-এর চাহিদা আছে। আর দোনলা বন্দুক কিনছে ভেড়ির নিরাপত্তারক্ষীরা। তার ভিত্তিতে খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। জানা যায়, একটি গাড়িতে করে অস্ত্র আনা হচ্ছে হাড়োয়ায়। গাড়ির নম্বর জোগাড় করেন তাঁরা। হাড়োয়ায় গাড়িটি পৌঁছনো মাত্র সেটিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বন্দুক ও কার্তুজ। গ্রেপ্তার করা হয় চারজনকে। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিও। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জেনেছেন, অনেকদিন ধরে তারা অস্ত্র কারবার চালাচ্ছে। কাদের কাছে তারা ওই অস্ত্র বিক্রি করত, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ