Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ

উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি বহুতলের অবৈধ অংশ ভেঙে দিল পুরসভা।

উত্তরপাড়ায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি বহুতলের অবৈধ অংশ ভেঙে দিল পুরসভা। সম্প্রতি ওই বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশ জারি করেছিল। তারই জেরে এদিন অভিযান চালায় পুরসভা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরপাড়া শহরজুড়ে হু হু করে অবৈধ নির্মাণ বাড়ছে। কিন্তু পুরসভা সেসব দিকে তাকিয়েও দেখছে না। এদিন যে আবাসন ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রেও পুরসভার পদক্ষেপের অভাব নজরে এসেছিল। তখন ২০১৬ সালে স্থানীয় কিছু বাসিন্দা আদালতের দারস্থ হন। দীর্ঘদিন সেই মামলা চলার পরে আদালত ওই অবৈধ অংশ ভাঙার জন্য পুরসভাকে নির্দেশ দেয়। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, আমরা কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করি না। কিন্তু যে কোনও পদক্ষেপ করার আগে যথেষ্ট প্রমাণ থাকা আবশ্যক। পুরসভার তৎপরতার অভাবের অভিযোগ ভিত্তিহীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ