Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের মা হলেন ইলিয়ানা

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি পোস্ট করেছেন নায়িকা।

ফের মা হলেন ইলিয়ানা
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি পোস্ট করেছেন নায়িকা। জানিয়েছেন, ছেলের নাম কেনু রাফে ডোলান। গত ১৯ জুন জন্ম হয়েছে তার। এক সপ্তাহ পর ছেলের জন্মের খবর শেয়ার করে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের হৃদয় আজ পরিপূর্ণ’। ২০২৩ সালে প্রেমিক মাইকেল ডোলানের সঙ্গে ইলিয়ানা গোপনে বিয়ে করেন। যদিও সেই বিয়ে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সে বছরই আগস্ট মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছিলেন কোয়া ফোয়েনিক্স ডোলান। ইলিয়ানা দ্বিতীয়বার মা হওয়ায় খুশি অনুরাগীরা। প্রিয়াঙ্কা চোপড়া, আরশাদ ওয়ারসি, আথিয়া শেট্টি সহ ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ‘বরফি’ খ্যাত নায়িকাকে।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ