নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সিঙ্গাপুরের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা সংস্থার (এ স্টার)অধীনে ইন্সটিটিউট অব মাইক্রোইলেক্ট্রনিক্সের (আইএমই) সঙ্গে মউ স্বাক্ষর করল খড়্গপুর আইআইটি। গবেষণা ও প্রতিভা বিকাশে বিশ্বব্যাপী সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এই মউ স্বাক্ষর হয়। জানা গিয়েছে, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী ও দক্ষ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির জন্য ভারত ও সিঙ্গাপুর প্রতিশ্রুতিবদ্ধ। সেমিকন দক্ষিণ-পূর্ব এশিয়া (২০২৫) অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়। যেখানে আইআইটি খড়্গপুর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভারতের অ্যাকাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার প্রতিনিধিত্ব করে।



