Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ই-ইনভয়েস: সীমা আরও কমার ইঙ্গিত

পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় ই-ইনভয়েসের সীমা আরও কমতে পারে বলে ইঙ্গিত দিলেন জিএসটির কর্তারা। শহরে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনাসভায় কেন্দ্রীয় জিএসটি দপ্তরের কর্তারা জানিয়েছেন, বর্তমানে যে সমস্ত ব্যবসার মোট লেনদেনের অঙ্ক বছরে পাঁচ কোটি টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রে ই-ইনভয়েস ব্যবস্থা বাধ্যতামূলক।

ই-ইনভয়েস: সীমা আরও কমার ইঙ্গিত
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় ই-ইনভয়েসের সীমা আরও কমতে পারে বলে ইঙ্গিত দিলেন জিএসটির কর্তারা। শহরে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনাসভায় কেন্দ্রীয় জিএসটি দপ্তরের কর্তারা জানিয়েছেন, বর্তমানে যে সমস্ত ব্যবসার মোট লেনদেনের অঙ্ক বছরে পাঁচ কোটি টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রে ই-ইনভয়েস ব্যবস্থা বাধ্যতামূলক। গত বছর, অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। তার আগে ব্যবসায় ই-ইনভয়েসের জন্য লেনদেনের সীমা ছিল বার্ষিক দশ কোটি টাকা। দপ্তরের কর্তারা জানিয়েছেন, জিএসটি ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ছোট ব্যবসায়ীরা। জিএসটির নিয়মকানুনগুলি সর্বদা পরিবর্তনশীল। তার সঙ্গে বড় সংস্থাগুলি এঁটে উঠলেও ছোট সংস্থাগুলি অনেক ক্ষেত্রেই তা পারে না। তবে এই পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হতে হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে। ভবিষ্যতে ই- ইনভয়েস ব্যবস্থা বার্ষিক ১০ লক্ষ টাকা লেনদেনের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে পারে। সেক্ষেত্রে জিএসটির ব্যাপারে ছোট শিল্পকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ