Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিউ স্কাইল্যাব ক্লাবের উদ্যোগে ইফতার

নিউ স্কাইল্যাব ক্লাবের উদ্যোগে ইফতার
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জনসেবা প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যে মেদিনীপুর শহরে জনকল্যাণমূলক কাজে দিশা দেখাচ্ছে ‘নিউ স্কাইল্যাব ক্লাব’। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকায় এই ক্লাবের উদ্যোগে হওয়া ইফতার পার্টি ও বস্ত্রদান উৎসব ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন প্রায় ২০০জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে ইফতারে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মহম্মদ রফিক, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা প্রমুখ। স্থানীয় বাসিন্দাদের কথায়, সারা বছর এই ক্লাবের তরফে নানা জনকল্যাণমূলক কাজ করা হয়। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। বিভিন্ন বিপর্যয়ে ক্লাবের সদস্যরা মানুষের পাশে থাকেন। আগামী দিনে ক্লাবের তরফে আরও সেবা মূলক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।ক্লাবের সভাপতি মহম্মদ রফিক বলেন, বছরের পর বছর ধরে আমাদের ক্লাব মানুষের সেবা করে আসছে। সভাপতির পদে বসার সময় থেকেই প্রতিবছর নানা কর্মসূচি নেওয়া হয়। আমাদের ক্লাবের মূলমন্ত্র একতা। ক্লাবের সদস্যদের সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব হতো না। মানুষের পাশে সর্বদা থাকব।

Advertisement

প্রসঙ্গত, ১৯৭২ সালে সিপাই বাজার এলাকার যুবকরা সমাজকল্যাণমূলক কাজের জন্য ক্লাবটি তৈরি করেন। প্রথম দিকে ক্লাবের সদস্যের সংখ্যা ছিল কম। পরবর্তী সময়ে ক্লাবের সদস্য সংখ্যা বাড়তে শুরু করে। এমনকী ক্লাবের পরিসর বৃদ্ধি পায়। বর্তমানে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ক্লাবের সদস্যদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর রক্তদান শিবিরে মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ক্লাবের সম্পাদক মীর নিসার বলেন, মানুষের পাশে সকলকে থাকতেই হবে। এবছর ইফতার পার্টিতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমরা সারা বছর ধরেই নানা জন কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাব। অনেক দুঃস্থ পরিবার এই ক্লাবের সদস্যদের দ্বারা উপকৃত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির সময় এই ক্লাবের তরফে ক্রমাগত সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। সেই সময় সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষ কয়েক লক্ষ টাকা খরচ করেছে। তাছাড়া খেলাধুলোতেও এগিয়ে এই ক্লাব। তাদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্লাবের সহ সভাপতি শেখ লিয়াকত বলেন, ছোটদের খেলাধুলোয় উৎসাহ দেওয়া হয়। আমরা চাই জেলায় খেলাধুলোর বিকাশ হোক। মোবাইল ফোন ছেড়ে আরও বেশি সংখ্যক মানুষ মাঠে আসুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ