নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বাঙালির আবেগ। তাই শনিবার শিল্ড ফাইনাল আয়োজনে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শনিবার তিনি বলেন, ‘ফুটবলপ্রেমীরাই বাংলা তথা ভারতীয় ফুটবলের ফুসফুস। তাঁরাই পারেন শিল্ডের পুরনো গরিমা ফিরিয়ে আনতে। আশা করছি, মহাম্যাচের উত্তেজনা গায়ে মেখে তাঁরা শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে তুলবেন। ফল যাই হোক না কেন, তুল্যমূল্য লড়াইয়ের জন্য আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি।’



