Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পদত্যাগ করলেন আইএফএ সভাপতি

আইএফএ’তে নির্বাচন আসন্ন। হয়তো কয়েকদিনের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ ফুটবল সংস্থায়।

পদত্যাগ করলেন আইএফএ সভাপতি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ’তে নির্বাচন আসন্ন। হয়তো কয়েকদিনের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ ফুটবল সংস্থায়। তার আগেই সংস্থার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অজিত বন্দ্যোপাধ্যায়। এমন সিদ্ধান্তের কারণ ঠিক কী? আসলে নতুন সংবিধান লাগু হলে বয়সের কারণে তাঁর চেয়ারে থাকা মুশকিল। তাই আগেভাগেই সরে দাঁড়ালেন তিনি। পাশাপাশি ঘরোয়া লিগেও শেষ পর্যায়ে। তাই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও সমস্যা নেই। তবে ওয়াকিবহালমহলের ধারণা, রাজ্যে পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা অজিতবাবুর উপর রাজনৈতিক চাপ বাড়ছিল। পোড়খাওয়া প্রশাসক পরিস্থিতি বুঝে সংস্থাকে আলবিদা জানালেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ