Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পুজোর পরেই শিল্ড আয়োজনে মরিয়া আইএফএ

শেষ তিন বছর আসরই বসেনি। তবে চলতি মরশুমে জমজমাট আইএফএ শিল্ড আয়োজন করতে মরিয়া বঙ্গীয় ফুটবল সংস্থা। সব ঠিক থাকলে পুজোর পরেই শিল্ডের আসর বসতে চলেছে।

পুজোর পরেই শিল্ড আয়োজনে মরিয়া আইএফএ
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ তিন বছর আসরই বসেনি। তবে চলতি মরশুমে জমজমাট আইএফএ শিল্ড আয়োজন করতে মরিয়া বঙ্গীয় ফুটবল সংস্থা। সব ঠিক থাকলে পুজোর পরেই শিল্ডের আসর বসতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই স্লট চেয়ে ফেডারেশনের কাছে আবেদনও করেছে আইএফএ। সুপার কাপ শুরু হবে ২৫ অক্টোবর। পাশাপাশি এসিএল টু’তে ২১ অক্টোবর ম্যাচ রয়েছে মোহন বাগানের। তার আগেই শিল্ড সম্পূর্ণ করার পরিকল্পনা সারা। সেক্ষেত্রে সুপার কাপের আগেই আবারও ডার্বির প্রবল সম্ভাবনা। ফেডারেশনের সবুজ সংকেত পেলেই বিভিন্ন ক্লাবের কাছে আমন্ত্রণের চিঠি পাঠাবে আইএফএ।

Advertisement

সেনাবাহিনীর নিয়মে ১-১৫ অক্টোবর ময়দান বন্ধ। সেক্ষেত্রে যুবভারতী ছাড়াও কিশোরভারতী এবং নবনির্মিত বারাসত স্টেডিয়ামে ম্যাচ হতে পারে। তাছাড়া ঘরোয়া লিগে ডার্বির সফল আয়োজন করে তাক লাগিয়েছে কল্যাণী। সেক্ষেত্রে শিল্পশহরটিও শিল্ডের ম্যাচের অন্যতম দাবিদার। প্রাথমিকভাবে ৬-৮টি দলকে নিয়ে শিল্ড করতে চায় আইএফএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ