১ জানুয়ারি থেকে এই নিয়ম না মানলে আপনার মোবাইলেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম
  • ২৩ অক্টোবর, ২০২৬ ১২:১৭
Prefer us on Google

নয়াদিল্লি, ২৩ অক্টোবর: হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম  ব্যবহারকারীদের জন্য সিম সংক্রান্ত নিয়মে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। টেলিযোগাযোগ দপ্তরের নির্দেশ অনুযায়ী, আপনি যে অ্যাপ ব্যবহার করতে নিজের ফোন নম্বর দেন সেই সিম কার্ডটা আপনার ফোনে থাকতে হবে। এই নিয়ম চালু হলে ফোনে রেজিস্টার্ড সিম কার্ড না রেখেই শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে অ্যাপের পরিষেবা চালানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোন সফ্টওয়্যার ভার্সনে কী ধরনের বিধিনিষেধ কার্যকর হবে, তা এখনও নির্ভর করছে সংশ্লিষ্ট অ্যাপগুলির এই নির্দেশিকা বাস্তবায়ন পদ্ধতির উপর।

Advertisement

জানা গিয়েছে, এই নিয়মের প্রভাব পড়তে পারে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ধরনের স্মার্টফোন ব্যবহারকারীদের উপরই। বিশেষ করে যে সমস্ত ব্যবহারকারী ফোনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চালান অথচ সেই নম্বরের সিম কার্ডটি ফোনে রাখেন না তাঁদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। একাধিক ডিভাইসে মেসেজিং অ্যাকাউন্ট ব্যবহার করেন, বিদেশে যাতায়াত করেন অথবা মূলত ওয়াইফাই-এর মাধ্যমে ফোন ব্যবহার করেন, এমন গ্রাহকদেরও বিষয়টি চিন্তায় ফেলেছে। সিম শনাক্তকরণ ব্যবস্থাকে সমর্থন করতে আইওএসেও পরিবর্তন আনা হবে। তবে কোন কোন সফ্টওয়্যার ভার্সনে এই নিয়মের প্রভাব পড়বে  তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তালিকা সামনে আসেনি। ২০২৫ সালের ২৮ নভেম্বর টেলিযোগাযোগ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। প্রাথমিক নির্দেশে প্রতি ছয়ঘণ্টা অন্তর মেসেজিং পরিষেবার ওয়েব সেশন থেকে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করার কথা বলা হয়েছিল। পরে সেই নিয়ম প্রত্যাহার করে কোন প্রতারণার সন্দেহ হলে তখনই ওই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে লগআউট নেবে। অর্থাৎ, সংশোধিত নির্দেশ অনুযায়ী হোয়াটসঅ্যাপ ওয়েব প্রতি ছয়ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করবেই এমনটা ধরে নেওয়ার কারণ নেই। তবে সিম-বাইন্ডিং সংক্রান্ত শর্তটি আলাদা বিষয় হিসেবে বহাল রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো পরিষেবা এই নির্দেশের আওতায় রয়েছে। অপরদিকে স্ন্যাপচ্যাটকে এই নিয়ম মানতে হচ্ছে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিগনালের অ্যাপের তরফে সরকারি নোটিসের কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানা যাচ্ছে।

এই নিয়ম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও ১ জানুয়ারি থেকেই নির্দিষ্ট কিছু ফোনে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম বন্ধ হয়ে যাবে এমন কোনো নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি। তবে যারা এখনও ওয়াইফাইয়ের সাহায্যে ওই অ্যাপগুলি ব্যবহার করেন তারা ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে সিমগুলি নিজের ফোনের মধ্যে রাখবেন। সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম কার্ডের উপস্থিতি ও পরিচয় যাচাইয়ের বিষয়টিই এখানে গুরুত্বপূর্ণ। তাই আতঙ্কিত না হয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের সংশ্লিষ্ট পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা এবং পরবর্তী নির্দেশিকার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।