Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাবা-মায়ের দেখভাল না করলে এবার ছেলের কর্মক্ষেত্রে নোটিস

বাবা-মায়ের দেখভাল না করলে এবার ছেলের কর্মক্ষেত্রে নোটিস
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ছেলে তখন ছোট, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ইসিএল কর্মীর। খনির কাজ সামলে একাহাতে বড় করেছিলেন ছেলেকে। টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন। তাঁর পরিশ্রমে সাফল্য এসেছিল। ছেলে বহুজাতিক সংস্থায় মাসে লক্ষাধিক টাকা বেতনের চাকরি পায়। ছেলের প্রেমিকাকেই ঘটা করে বিয়ে দিয়ে পুত্রবধূ করে বাড়িতে তোলেন। বিয়ের পর ছেলে-বউমা নিজেদের কর্মক্ষেত্রে থাকা শুরু করেন। একদিন ছেলে প্রস্তাব দিল, বেঙ্গালুরুতে একটি বড় বাড়ি কিনব। বাবা, তুমিও আমাদের সঙ্গে থাকবে। কিন্তু, বাড়ি কিনতে কিছু টাকা কম পড়ছে। তা শুনে বাবা অবসরকালীন পাওয়া ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন ছেলেকে, মস্ত বাড়িতে থাকার আশায়। না, তা হয়নি, টাকা পাওয়ার পরই বাবার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় ছেলে। বাবার কাছে থাকা ফোন নম্বরও বদলে ফেলেছে বহুজাতিক সংস্থার সেলস বিভাগের কর্তা ‘গুণধর’ ছেলে।

Advertisement

বাধ্য হয়ে বৃদ্ধ বাবা দ্বারস্থ হয়েছেন আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে। এখন তিনি ভাড়া বাড়িতে থাকেন। বর্তমানে এমন অবস্থা যে, বাড়ি ভাড়ার টাকাটুকু দেওয়ারও সামর্থ্য নেই তাঁর। তাই ছেলের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিজের গ্রামের বাড়ি চলে যেতে চান। আসানসোলের বৃদ্ধের এই করুণ পরিণতি শুনে প্রশাসনের কর্তার চোখের কোণও ভিজে গিয়েছিল। গুণধর ছেলেকে বাবার দায়ের করা মেনটেন্যান্স মামলায় হাজির হওয়ার জন্য নোটিস করা হয়েছিল। কিন্তু, তিনি মহকুমা শাসকের নোটিসকেও উপেক্ষা করেছেন। শুনানিতে আসেননি, কোনও উত্তরও পাঠায়নি। এবার তাই মহকুমা শাসক তাঁর কর্পোরেট সংস্থার এইচআর হেডকে নোটিস করছেন। যেন তাঁদের সেলস কর্তা মামলায় হাজির হন। এখানে থেমে থাকছে না প্রশাসন। সরকারি নোটিস করে পুরো বিষয়টি জানানো হচ্ছে তাঁর শ্বশুরবাড়িতেও। সেখানেও জামা‌঩‌ই঩কে মামলায় হাজির করানোর বার্তা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, যারাই এই ধরনের মামলার শুনানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই এইরকম পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে, কর্মক্ষেত্রে সকলের সামনে বাবা-মায়ের প্রতি করা কাণ্ড প্রকাশ্যে আসবে। তেমনি শ্বশুরবাড়ির লোকের কাছেও গুণধর জামা‌ই঩য়ের চরিত্র স্পষ্ট হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ