‘যদি গুলি খেতে হয়, তা-ও খেয়ে নেব’, বললেন বাগেশ্বর বাবা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১৯:০৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১৮ নভেম্বর: তাঁকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক মন্তব্য করে নিজেই বিপাকে পড়ছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। তাঁর দাবি, বক্তব্যের অংশবিশেষ কেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।  

Advertisement

তিনি বলেন, ‘কেউ আমাকে গুলি করলে প্রাণ দিতেও রাজি আছি। স্বপ্নেও কি ঠাকুরজিকে (শ্রীকৃষ্ণ) নিয়ে কোনও খারাপ মন্তব্য করতে পারি আমি? হিন্দুদের একাংশ সনাতনীদের নামে কলঙ্ক। আমার চোখে শ্যাম ও রামের মধ্যে কোনও পার্থক্য নেই।’ হিন্দুদের মধ্যে বিভাজন রুখতেই তিনি ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর কথায়, ‘আমি চাইনি হিন্দুরা নিজেদের মধ্যে লড়াই করুক। হিন্দুরা একত্রিত থাকুক। আমি আবারও বলছি, যদি একশো বার ক্ষমা চাইতে হয়, আমি তাতেও রাজি আছি। যদি গুলি খেতে হয়, তা-ও খেয়ে নেব। কিন্তু হিন্দুরা যেন ঐক্যবদ্ধ থাকে।’

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে ভগবান রাম এবং ভগবান কৃষ্ণকে নিয়ে একটি মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়ে জানান, কোনো দেবতাকে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না।