Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘সিন্ধুর জল আটকাতে বাঁধ তৈরি হলে গুঁড়িয়ে দেব’, হুমকি পাকমন্ত্রীর

পহেলগাঁও জঙ্গি হানার পাল্টা পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে ইসলামাবাদের।

‘সিন্ধুর জল আটকাতে বাঁধ তৈরি হলে গুঁড়িয়ে দেব’,  হুমকি পাকমন্ত্রীর
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হানার পাল্টা পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে ইসলামাবাদের। জলের সঙ্কটে পড়ার ভয় কুরে কুরে খাচ্ছে তাদের। এবার গলা চড়িয়েই নিজেদের এই আতঙ্ক কাটাতে উঠে পড়ে লেগেছে শাহবাজ শরিফের দেশ। ইতিমধ্যেই সিন্ধুর জল বন্ধ করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির সুপ্রিমো বিলাবল ভুট্টো। তালিকায় নাম রয়েছে আরও বেশ কয়েকজন মন্ত্রী, রাজনীতিবিদ, প্রাক্তন ও বর্তমান সেনাকর্তারও। নানাভাবে উস্কানি দিয়ে চলেছেন তাঁরা। সেই তালিকায় নবতম সংযোজন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি জানিয়েছেন, সিন্ধুর জল আটকাতে ভারত কোনও বাঁধ নির্মাণ করলে, তা গুঁড়িয়ে দেওয়া হবে। এদিন এক সাক্ষাৎকারে সিন্ধু জল চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আসিফ বলেন, পাকিস্তান এই আগ্রাসন মেনে নেবে না। ভারত যদি কোনও রকম বাঁধ বানানোর চেষ্টাও করে, পাকিস্তান সেই কাঠামো ভেঙে দেবে। যদিও তাঁর হুমকিতে কোনও পাত্তাই দিচ্ছে না ভারত। এদিন পাক প্রতিরক্ষামন্ত্রীর পাল্টা বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন জানিয়েছেন, আসিফকে দেখেই বোঝা যাচ্ছে, তিনি ভয় পেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী হলেও তাঁর হাতে কোনও নিয়ন্ত্রণ নেই। আসিফের কাজ শুধু বিবৃতি দেওয়া। সেইমতো ফাঁপা হুমকি দিয়ে চলেছেন। ভয়ে পাকিস্তান সরকারের ঘুম উড়ে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ