Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইএসআই’তে চুক্তিভিত্তিক গ্রুপ ডি-র বেতন বৃদ্ধি

ইএসআই’তে চুক্তিভিত্তিক গ্রুপ ডি-র বেতন বৃদ্ধি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রমদপ্তরের অধীন ইএসআই’তে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি জারি হবে। ইএসআই’তে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের মাসিক বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে ১৫ হাজার টাকা হবে। বার্ষিক বেতন বৃদ্ধি হবে ৩ শতাংশ হারে। এই শ্রেণিভুক্ত কর্মীর সংখ্যা ৮১৮। রাজ্যে বিভিন্ন ইএসআই হাসপাতালে এই কর্মীরা কাজ করেন। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের সমান সুযোগ-সুবিধা পাবেন এই ইএসআই কর্মীরা। এই বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক  প্রতাপ নায়েক। রাজ্য সরকার সম্প্রতি বিভিন্ন কর্মরত অস্থায়ী আংশিক সময়ের কর্মবন্ধুদের বেতন ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করেছে। বেতন বেড়েছে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটারদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ