সংবাদদাতা, নবদ্বীপ: ‘বর্তমান’ পত্রিকার খবরের জেরে গ্রামবাসীদের দাবি মানল সেচদপ্তর। ইদ্রাকপুরে নতুন সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তাটি উঁচু করার কাজ শুরু করল তারা। এই কাজ শুরু হওয়ায় গ্রামে খুশির হাওয়া ছড়িয়েছে।
Advertisement
মায়াপুর-বামুনপুকুর ২ পঞ্চায়েতে ইদ্রাকপুর গ্রাম চারদিক দিয়ে নদীবেষ্টিত। সম্প্রতি ৪০মিটার দীর্ঘ সেতুর মাধ্যমে ইদ্রাকপুরকে নবদ্বীপ শহরের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে। সেতুর দু’দিকেই ৩০ মিটারের অ্যাপ্রোচ রোড হবে। সেতুর কাজ হয়ে গিয়েছে। দু’দিকে অ্যাপ্রোচ রোডের কাজ বাকি আছে। গ্রামবাসীরা চাইছিলেন, ওই অ্যাপ্রো রোড সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে উঁচু করা হোক। নয়তো নদীতে জল বাড়লেই রাস্তাটি ডুবে যাবে। সেই সঙ্গে ছাড়ি গঙ্গার জলস্রোত থেকে বাঁচাতে দু’দিকে গার্ডওয়াল দেওয়ার দাবি তোলা হয়েছিল। এনিয়ে গ্রামবাসীদের সঙ্গে সেচদপ্তরের বিরোধে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, সেচদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন। সেতুর সঙ্গে সমতা রেখে রাস্তাটি উঁচু করার কাজ শুরু হয়েছে। তবে গার্ডওয়াল ও রাস্তা চওড়া করার কাজ এখন হবে না। টাকা বরাদ্দ হলে ওই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সেচদপ্তর। গ্রামবাসীরাও তাতে সহমত হয়েছেন।