Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইসিসি'র নতুন তালিকা প্রকাশ, ওডিআই র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচেই ভারতের ৩ ওস্তাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইসিসি'র নতুন তালিকা প্রকাশ, ওডিআই র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচেই ভারতের ৩ ওস্তাদ
  • ১২ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ মার্চ ২০২৫: পাকিস্তান আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। কাপ এসেছে রোহিত শর্মার হাতে। নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয় বারের জন্য এই ট্রফি ভারতে এনেছেন কোহলিরা। কাপ জয়ের আনন্দে এখনও মশগুল ব্লু বিগ্রেডের ক্রিকেট সমর্থকেরা। এরইমধ্যে আজ, বুধবার খেলোয়াড়দের র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি।

Advertisement

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারতীয় স্পিনাররা। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা একলাফে তিন ধাপ করে উপরে উঠে এসেছেন। ওডিআই বোলিং র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে চলে এসেছেন কুলদীপ যাদব। আবার জাদেজাও এই তালিকায় ১০ নম্বরে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তরুণ তুর্কি শুভমান গিল। ২ নম্বরে আছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। ৩ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা।  চতুর্থ স্থানে রয়েছেন ক্লাসেন এবং ৫ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার। ফলে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে ৩ জনই রয়েছেন ভারতীয় ও প্রথম ১০ জনের মধ্যে ৪ জন ভারতীয় রয়েছেন এই তালিকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ