সংবাদদাতা, মানকর: কাঁকসায় রাস্তার উপর লরি পার্কিং, মহিলাদের ইভটিজিং সহ একাধিক অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শনিবার সকালে বামুনাড়া শিল্পতালুকের রাস্তা অবরোধ করে কারখানার গেটের সামনেই চলে এই বিক্ষোভ। অভিযোগ, একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়গুলি সম্পর্কে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ এই নিয়ে কোনও মন্তব্যও করতে চায়নি। পুলিস বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে এলাকার পড়ুয়া থেকে বাসিন্দা সকলেই যাতায়াত করেন। কিন্তু কারখানার বড় ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে রাস্তা ছোট হয়ে যায়। তাছাড়া বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার কর্মীদের অনেকেই সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় এলাকার মহিলাদের ইভটিজিং করে। কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। বিক্ষোভকারী সুকুমার ঘোষ বলেন, এই কোম্পানির গাড়ি পার্কিংয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে রাস্তার উপরেই ট্রাকগুলি দাঁড়িয়ে থাকে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বারবার বলেও সুরাহা হচ্ছে না। প্রশাসনকেও জানিয়েও লাভ হয়নি। তাছাড়া কারখানা থেকে গরম জিনিস নিয়ে ট্রাক বের হয়। তা অনেক সময় রাস্তায় পড়ে। যে কোনওদিন বড় দুর্ঘটনা ঘটে যাবে। এক বিক্ষোভকারী বলেন, পাঁচদিন আগে অবৈধভাবে গাড়ি রাখার জন্য এই রাস্তায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা অবরোধ করেছি। স্থানীয়রা ছাড়াও অন্য কারখানার বহু শ্রমিক ওই রাস্তায় সাইকেল, বাইক নিয়ে আসেন। তাঁদেরও অসুবিধার মুখে পড়তে হয়।
বিক্ষোভকারীরা বলেন, এলাকার জমিতে কারখানা হয়েছে। সেই সময় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয়দের সঙ্গে থাকবে। কিন্তু কর্তৃপক্ষ গ্রামের কোনও উপকারে নেই। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানার কর্মীদের কয়েকজন এলাকার মহিলাদের সম্মানহানির চেষ্টা করছে। সন্ধ্যার পর ওই রাস্তায় গেলে মহিলাদের ইভটিজিং করা হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। পুলিসের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। অভিযোগগুলি নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে সমস্যাগুলির সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।