দেবারতি ভট্টাচার্য, মুম্বই:
দেবারতি ভট্টাচার্য, মুম্বই:
সঞ্চালনার দায়িত্ব
নতুন এই শো কতটা আলাদা? জুহি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এরকমই কিছু একটা করতে চেয়েছিলাম। অনেক সাধারণ মহিলা আমাকে ইমেল বা মেসেজ করে নিজেদের মনের কথা ভাগ করে নেন। আমি ওদের নানা ভাবে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আরও গভীর ভাবে কিছু করতে চেয়েছিলাম। সেটা এই শো-এর মাধ্যমে সম্ভব। আমাকে সঞ্চালকের পাশাপাশি আরও অনেক ভূমিকায় দেখতে পাবেন দর্শক।’
পছন্দের চরিত্র
দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন জুহি। তার কারণ কী? অফার পান না? হেসে অভিনেত্রী বলেন, ‘চরিত্র পছন্দ না হলে অভিনয় করি না। একটা শো শেষ হওয়া মাত্রই পরের শো-এর জন্য ঝাঁপিয়ে পড়ি না। ‘কুমকুম’ ধারাবাহিকের পর নিজের পছন্দ অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছি। আমি চাই আমার অভিনীত চরিত্র যেন প্রভাব ফেলতে পারে। কিন্তু এধরনের চরিত্রের প্রস্তাব প্রতিদিন আসে না।’
মিথ্যের দুনিয়া
সোশ্যাল মিডিয়া এখন জীবন জুড়ে। সেখানে ট্রোলিং সামলানো বড় বিষয়। এ প্রসঙ্গে জুহির সোজাসাপটা জবাব, ‘কে, কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। লোকে কী বলবে ভেবে আমরা মিথ্যের দুনিয়ায় বাস করি। তা থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি। আপনি যদি মনে করেন সঠিক পথে আছেন, তাহলে অন্যের কথা পাত্তা দেওয়ার মানে নেই।’
ঈশ্বর দর্শন
অভিনেতা সচিন শ্রফের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মেয়ে সামায়রাকে একাই বড় করছেন জুহি। অভিনেত্রী জানান যে তাঁর জীবনের সবচেয়ে কঠিন এবং শিক্ষণীয় সময় পার হয়ে এসেছেন তিনি। ‘আমার জীবনে সাক্ষাৎ ঈশ্বর দর্শন হয়েছে। তাঁরা আমার বাবা-মা। ওঁরা আমার মেয়েকে যেভাবে সামলেছেন, সাত জন্মেও সেই ঋণ আমি শোধ করতে পারব না।’