Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতীতে খেলা বেশ উপভোগ করেছি: আলেদাইন

এলেন, দেখলেন, জয় করলেন। অলেদাইন আজারে প্রসঙ্গে এটাই সবচেয়ে ভালো বিশ্লেষণ।

যুবভারতীতে খেলা বেশ উপভোগ করেছি: আলেদাইন
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: এলেন, দেখলেন, জয় করলেন। অলেদাইন আজারে প্রসঙ্গে এটাই সবচেয়ে ভালো বিশ্লেষণ। আইএসএলে অভিষেক মরশুমেই নর্থইস্ট ইউনাইটেডের হয়ে সাড়া ফেলে দিয়েছেন মরক্কোর এই উইঙ্গার। লিগ পর্বের শেষে তাঁর গোল সংখ্যা ২৩। এবার সুপার সিক্সের ময়দানে নামবেন আলেদাইন। তার আগে গুয়াহাটি থেকে মুঠোফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন ‘বর্তমান’কে। 

Advertisement

প্রশ্ন: মরক্কোর লিগ থেকে আইএসএল। এই সিদ্ধান্তটা কীভাবে নিলেন? 
আলেদাইন: আসলে গত মরশুমেই কোচ পেড্রো বেনালি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তখন আমি অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পড়েছি। তাই আসা হয়নি। তবে তাঁকে কথা দিয়েছিলাম, এই মরশুমে আইএসএলে যোগ দেব। সেই মতোই নর্থইস্টে সই করি। তাছাড়া বেমামেরের কাছে আইএসএলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম।  এখানে এসে দেখলাম, সিদ্ধান্ত সঠিক। দারুণ একটা দল। সকলেই একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ে।  তাই মানিয়ে নিতে অসুবিধা হয়নি। 
প্রশ্ন: এবারের লিগে কোন দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? 
অলেদাইন:  চলতি টুর্নামেন্টের অংশগ্রহণকারী প্রতিটি দলের বিরুদ্ধেই আমার গোল রয়েছে। সবাই আমাকে নিয়ে ভাবছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার প্রশ্নের উত্তর বোধহয় পেয়ে গিয়েছেন। 
প্রশ্ন: এখনও পর্যন্ত আইএসএলের সর্বাধিক গোলদাতা আপনি। তারকা ইমেজ কেমন উপভোগ করছেন?
আলেদাইন: কৃতিত্ব সতীর্থদের। তবে একটা কথা বলি, এটা আমার কাছে নতুন কিছু নয়। তবে যে কোনও জায়গায় সতীর্থদের সহযোগিতা ছাড়া ম্যাচের পর ম্যাচ গোল করা সম্ভব নয়। 
প্রশ্ন: ঘরের মাঠের গুরুত্বই আলাদা। তবে ভারতের কোন স্টেডিয়ামে খেলে আপনি সবচয়ে বেশি আনন্দ পেয়েছেন?
অলেদাইন: হ্যাঁ, ঠিকই বলেছেন। হোম গেমে দর্শকদের সাপোর্ট আলাদাই গুরুত্ব বহন করে। তবে এর বাইরে কলকাতা খেলার আনন্দই আলাদা। দর্শকদের এমন উন্মাদনা আগে কখনও দেখিনি। আমাদের বিরুদ্ধেই হোক, কিন্তু গ্যালারির এমন চিৎকার সত্যিই শিহরণ জাগায়। সাধেই কি ভারতীয় ফুটবলের মক্কা বলে কলকাতাকে!  যুবভারতী লা-জবাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ