Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আমি আর্টস ফেস্টিভ্যাল

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি) আয়োজন করছে তাদের বার্ষিক উৎসব ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৫’। এবার ষষ্ঠ বর্ষে পা দিল এই উৎসব। ২১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর— টানা ১ মাস চলবে এই ফেস্টিভ্যাল

আমি আর্টস ফেস্টিভ্যাল
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি) আয়োজন করছে তাদের বার্ষিক উৎসব ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৫’। এবার ষষ্ঠ বর্ষে পা দিল এই উৎসব। ২১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর— টানা ১ মাস চলবে এই ফেস্টিভ্যাল। শহরের নানা সাংস্কৃতিক কেন্দ্রজুড়ে আয়োজিত হবে নাচ, গান, নাটক, প্রদর্শনী, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার। ইন্ডিয়ান মিউজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট অতিথিরা। সঙ্গে বিশেষ প্রদর্শনী ‘ব্রিদিং উইথ হিস্ট্রি: সেলিব্রেটিং রুরাল হেরিটেজ স্টোরিজ’। বাংলার গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি, সঙ্গীত ও হস্তশিল্পকে তুলে ধরবে এই উৎসব। 

Advertisement

ফেস্টিভ্যালের মূল ভাবনা ব্যক্তি ও শিল্পের মাধ্যমে মানবিক সংযোগের উদযাপন। ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল, জি ডি বিড়লা সভাঘর, জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান। উৎসবে অংশ নেবেন রত্না পাঠক শাহ, সুমিত ব্যাস সহ আরও অনেকে। ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ‘উৎসব ৪’। দেশের তরুণ শিল্পীদের নাচ, গান, আবৃত্তিতে সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান। আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত হবে অনুষ্ঠানটি। পাশাপাশি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ার’। এখানে নবীন, প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে। ১১ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘মধুবনী মিথিলা প্রদর্শনী’। পদ্মশ্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের ৮০টি কাজ দেখানো হবে এখানে। হতাশ হবেন না সিনে প্রেমীরাও। তাঁদের জন্য থাকছে ‘শ্যাম বেনেগাল রেট্রোস্পেকটিভ’। শ্যাম বেনেগালের বিখ্যাত সিনেমা দেখানোর পাশাপাশি থাকবে আলোচনা, প্রদর্শনী। সঙ্গীতপ্রেমীদের জন্য থাকছে উস্তাদ শাহিদ পারভেজ খান ও পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘সিতার সংবাদ’, মালিনী অবস্থির পারফরম্যান্স, দেবজ্যোতি মিশ্রর ‘সংস অব মাইগ্রেশন’। আয়োজিত হবে থিয়েটারও।  

Advertisement
সম্পর্কিত সংবাদ