Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

‘হাইড্রা’র অনুপ্রেরণা হিটলার! বিতর্কিত মন্তব্যে বিপাকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হাইড্রার নামকরণে হিটলারের নাম উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন। বিজেপির কড়া সমালোচনা। বিস্তারিত পড়ুন।

‘হাইড্রা’র অনুপ্রেরণা হিটলার! বিতর্কিত মন্তব্যে বিপাকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: হায়দরাবাদ ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেট প্রোটেকশন এজেন্সি। সংক্ষেপে হাইড্রা। ২০২৪ সালে হায়দরাবাদের এনফোর্সমেন্ট ভিজিল্যান্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে পুনর্গঠন করে এই নাম দিয়েছিল তেলেঙ্গানার কংগ্রেস সরকার।  এই সংস্থার কাজ দুর্যোগ পরিস্থিতির মোকাবিলা এবং সরকারি সম্পত্তি রক্ষা করা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, এই সংস্থার নাম হাইড্রা রাখার নেপথ্যে রয়েছেন জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার। রেবন্তের কথায়, ‘হাইড্রা ছিল হিটলারের প্রিয় শব্দ। তাঁর কোর টিমের নামও ছিল হাইড্রা।’ তিনি বলেন, জবরদখল কড়া হাতে মোকাবিলার জন্যই এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

Advertisement

বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে রেবন্ত বলেন, হাইড্রার প্রধান একজন সিনিয়র আইপিএস অফিসার। তাঁর সঙ্গে রয়েছেন প্রায় ৩,০০০ অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। এই সংস্থাটির উচ্ছেদ অভিযানের ব্যাপকতাকে ইরান-ইজরায়েলের যুদ্ধে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঙ্গেও তুলনা করেন রেবন্ত। এধরনের মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন রেবন্ত।  বিরোধীদের তোপের মুখে পড়েছেন তিনি। কড়া সমালোচনায় সরব বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিষান রেড্ডি বলেছেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে হিটলারেরকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরেছেন। হায়দরাবাদের উচ্ছেদ অভিযানের তুলনা যুদ্ধবিধ্বস্ত দেশগুলির পরিস্থিতির সঙ্গে করছেন। তাঁর অভিযোগ, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক। রেবন্ত রেড্ডির নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ