Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোলারদের দাপটে জিতল হায়দরাবাদ

আইপিএল শুধু তারকাদের নয়, এই মঞ্চে দেখা যায় নতুন প্রতিভার প্রকাশও। সোমবার তারই সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে কোটিপতি লিগে অভিষেকেই সাড়া ফেললেন তরুণ পেসার প্রফুল্ল হিঞ্জ।

বোলারদের দাপটে জিতল হায়দরাবাদ
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: আইপিএল শুধু তারকাদের নয়, এই মঞ্চে দেখা যায় নতুন প্রতিভার প্রকাশও। সোমবার তারই সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে কোটিপতি লিগে অভিষেকেই সাড়া ফেললেন তরুণ পেসার প্রফুল্ল হিঞ্জ। প্রথম ওভারেই নিলেন তিনটি উইকেট, যা আইপিএলের ইতিহাসে প্রথম। দ্বিতীয় বলে তাঁর শিকার বৈভব সূর্যবংশী (০)। চতুর্থ বলে ফেরান ধ্রুব জুরেলকে (০)। আর ষষ্ঠ বলে প্রিটোরিয়াস কট বিহাইন্ড হতেই প্রফুল্ল চিত্তে দু’হাত ছড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিদর্ভের ২৪ বছরের ডানহাতি পেসার। মাত্র ৩৪ রান খরচ করে ৪ উইকেট পেলেন তিনি। এরপর সাকিব হোসেনও চার উইকেট তুলে নেন। ১৫৯ রানে শেষ রাজস্থান।  ৫৭ রানের বড় জয়ে নায়ক হায়দরাবাদের দুই পেসার।

Advertisement

প্রথমে ব্যাট করে সানরাইজার্স ৬ উইকেটে তোলে ২১৬ রান। ঈশান, ক্লাসেনদের বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হয়েছিল এই পিচে বৈভবদের থামানো কঠিন হবে। কিন্তু ঘটল উল্টো। দ্বিতীয় ওভারে যশস্বী ১ রানে ফিরতেই ব্যাকফুটে চলে যায় রাজস্থান। সেই সুযোগে ফের দ্বিতীয় ওভারে রাজস্থান শিবিরে আঘাত হানেন প্রফুল্ল। এবার তাঁর শিকার রিয়ান (৪)। তখন স্কোরবোর্ড দেখাচ্ছে রাজস্থান ৯ রানে ৫ উইকেট। আচমকা দেখলে অনেকেরই মনে হতে পারে, এটা এআই দিয়ে বানানো স্কোর। 
টস হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদের শুরুটাও ভালো হয়নি। প্রথম বলেই আউট হন অভিষেক শর্মা। তবে চাপ সামলে উঠতে সমস্যা হয়নি ঈশান কিষান, ট্রাভিস হেডদের। দ্রুত ছন্দে ফেরে হায়দরাবাদ। ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন সানরাইজার্সের ক্যাপ্টেন ঈশান। একটা সময় মনে হয়েছিল ঈশান হয়তো সেঞ্চুরি করেই ডাগ-আউটে ফিরবেন। কিন্তু ৯১ রানে থামে বাঁ হাতি উইকেটরক্ষক ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং। তার আগেই ট্রাভিস হেড ১৮ রান করে আউট হন। তবে হেনরিখ ক্লাসেন ছিলেন মেজাজে। ২৬ বলে তাঁর সংগ্রহ ৪০।

সম্পর্কিত সংবাদ