হায়দরাবাদ, ১৩ এপ্রিল: অবশেষে জয়ের কক্ষপথে ফিরল হায়দরাবাদ। সোমবার ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানে জয় পেল তারা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হায়দরাবাদের দুই পেসার প্রফুল্ল হিঞ্জ ও সাকিব হোসেন। দু’জনেই চারটে করে উইকেট তুলে নেন।

পর পর দুই ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা অবস্থা ছিল হায়দরাবাদের। হারানো মনোবল ফিরে পেতে এদিন পরাগের দলের বিরুদ্ধে জয় ছাড়া কার্যত কোনো পথ খোলা ছিল না কমলা জার্সিধারীদের সামনে। টস হেরে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। তবে ঈশান এবং ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে তারা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় রাজস্থানের। খাতা খুলতে পারেননি বৈভব, জুরেল। ১ রানে আউট হয়ে যান যশস্বী। অধিনায়ক পরাগের সংগ্রহ মাত্র ৪ রান। এক সময় মাত্র ৯ রানে তাদের পাঁচ-পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। এই অবস্থায় দলের দলকে টেনে নিয়ে যান ফেরেইরা এবং রবীন্দ্র জাদেজা। তাঁরা ফিরে যাওয়ার পরে তুষার ছাড়া দাঁড়াতে পারেননি প্রতিপক্ষের বোলিংয়ের সামনে। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় রাজস্থান।