Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা, স্বামীর কারাদণ্ড

স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে স্বামীকে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক।

স্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা, স্বামীর কারাদণ্ড
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে স্বামীকে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। ২০২০ সালের একটি মামলায় চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা জজ সঞ্জয় শর্মা মঙ্গলবার এই সাজা দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী সুরজ দাসকে ২০২০ সালেই মগরা থানার পুলিস গ্রেপ্তার করেছিল। 

Advertisement

এদিন বিচারক সুরজকে কারাদণ্ডের পাশাপাশি দু’হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছ’মাস কারাবাস করতে হবে তাকে। ওই মামলার সরকারি আইনজীবী রীনা মুখোপাধ্যায় বলেন, যখন ঘটনাটি ঘটেছিল, তখন সুরজের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক হিংসার মামলা চলছিল। গৃহবধূ থাকছিলেন বাপের বাড়িতে। ঘটনার দিন তিনি হংসেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। সেখানেই সুরজ ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁর গলা কেটে খুনের চেষ্টা করা হয়। সেই মামলায় বিচারক সঞ্জয় শর্মা এদিন সাজা ঘোষণা করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ